১৫তম বাংলা অলিম্পিয়াড
Seven categories, from poem recitation and singing to quiz, essay, drawing and group dance, for students of Class III to XII.
নিবন্ধন শুরু
১ডিসে ২০২৬
নিবন্ধনের শেষ তারিখ
২৫জানু ২০২৭
প্রতিযোগিতার দিন
৬ফেব ২০২৭
ফলাফল প্রকাশ
৬ফেব ২০২৭
বিভাগসমূহ

Poem Recitationকবিতা আবৃত্তি
Recite a Bangla poem about Bangladesh.
- গ্রুপ A · শ্রেণি ৩–৫
- গ্রুপ B · শ্রেণি ৬–৮
- গ্রুপ C · শ্রেণি ৯–১২
- বিষয়: বাংলাদেশ নিয়ে যেকোনো বাংলা কবিতা।
- সময়: প্রত্যেক প্রতিযোগীর জন্য সর্বোচ্চ ৩ মিনিট।
- ফি
- ৳৫০০

Extempore Speechউপস্থিত বক্তৃতা
Speak on a topic you receive on the day.
- গ্রুপ A · শ্রেণি ৬–১২
- বিষয়: প্রতিযোগিতার সময় বিষয় জানিয়ে দেওয়া হবে।
- সময়: প্রত্যেক প্রতিযোগীর জন্য সর্বোচ্চ ৫ মিনিট।
- ফি
- ৳৫০০

Essay Writingরচনা
Write an essay on Bangladesh, its culture and traditions.
- গ্রুপ A · শ্রেণি ৬–৭
- গ্রুপ B · শ্রেণি ৮–৯
- গ্রুপ C · শ্রেণি ১০–১২
- বিষয়: প্রতিযোগিতার সময় বিষয় জানিয়ে দেওয়া হবে (বাংলাদেশ, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কিত)।
- শব্দসীমা: গ্রুপ এ ২০০–২৫০ শব্দ, গ্রুপ বি ৩০০–৩৫০ শব্দ।
- সময়: সকল প্রতিযোগীর জন্য সর্বোচ্চ ১ ঘণ্টা।
- ফি
- ৳৫০০

Bangla Quizবাংলা কুইজ
Multiple choice questions on history, grammar and literature.
- গ্রুপ A · শ্রেণি ৬–৭
- গ্রুপ B · শ্রেণি ৮–৯
- গ্রুপ C · শ্রেণি ১০–১২
- বিষয়: ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস, বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্যের বিখ্যাত লেখকদের ওপর বহুনির্বাচনি প্রশ্ন।
- সময়: সকল প্রতিযোগীর জন্য সর্বোচ্চ ১ ঘণ্টা।
- ফি
- ৳৫০০
- আসন
- 1500টি বাকি

Drawingচিত্রাংকন
Draw or paint on the theme set for your group.
- গ্রুপ A · শ্রেণি ৩–৫বিষয়: তোমার কল্পনায় সবুজ বাংলাদেশ
- গ্রুপ B · শ্রেণি ৬–৮বিষয়: ভবিষ্যতের শহর
- গ্রুপ C · শ্রেণি ৯–১২বিষয়: তারুণ্যের বিপ্লব
- সময়: সকল প্রতিযোগীর জন্য সর্বোচ্চ ৯০ মিনিট।
- সকল গ্রুপের জন্য মিশ্র মাধ্যম ব্যবহার করা যাবে।
- আঁকার সরঞ্জাম (পেনসিল, রং, বোর্ড ইত্যাদি) নিজেকে আনতে হবে। শুধু কাগজ বাংলা অলিম্পিয়াড কর্তৃপক্ষ সরবরাহ করবে।
- ফি
- ৳৫০০

Group Danceদলীয় নৃত্য
Perform a traditional dance of Bangladesh as a team.
- গ্রুপ A · শ্রেণি ৩–৫
- গ্রুপ B · শ্রেণি ৬–১২
3 থেকে 6 জনের দল · প্রতি গ্রুপে প্রতি বিদ্যালয়ের একটি দল
- বিষয়: বয়স অনুযায়ী বাংলাদেশের ঐতিহ্যগত নৃত্য।
- দল: সর্বনিম্ন ৩ ও সর্বোচ্চ ৬ জন। প্রতি গ্রুপে প্রতিটি বিদ্যালয় থেকে একটি মাত্র দল।
- সময়: প্রতিটি দলের জন্য সর্বোচ্চ ৫ মিনিট।
- মাধ্যম: বাদ্যযন্ত্র বা ট্র্যাক সমন্বয়কারীদের সভায় জমা দিতে হবে।
- ফি
- ৳৫০০

Singingসঙ্গীত
Sing a song of the five poets, a patriotic or a modern song.
- গ্রুপ A · শ্রেণি ৩–৫
- গ্রুপ B · শ্রেণি ৬–৮
- গ্রুপ C · শ্রেণি ৯–১২
- গ্রুপ D · শ্রেণি ১–৫শুধুমাত্র বিদেশি শিক্ষার্থীদের জন্য
- গ্রুপ E · শ্রেণি ৬–১২শুধুমাত্র বিদেশি শিক্ষার্থীদের জন্য
- বিষয়: পঞ্চকবির গান (রবীন্দ্র, নজরুল, অতুল, রজনীকান্ত, ডি. এল. রায়), দেশাত্মবোধক গান অথবা আধুনিক গান।
- সময়: প্রত্যেক প্রতিযোগীর জন্য সর্বোচ্চ ৩ মিনিট।
- মাধ্যম: অক্টোপ্যাড, গিটার, তবলা ও কিবোর্ডসহ পেশাদার যন্ত্রশিল্পী থাকবেন। প্রতিযোগীদের কোনো বাদ্যযন্ত্র আনতে হবে না। কোনো ট্র্যাক ব্যবহার করা যাবে না।
- গ্রুপ ডি ও ই শুধুমাত্র বিদেশি শিক্ষার্থীদের জন্য।
- ফি
- ৳৫০০
যোগ্যতা
অংশগ্রহণের যোগ্যতা ও রেজিস্ট্রেশন
1. বাংলাদেশে বর্তমানে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণিতে (Class III–XII) অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি বিভাগের গ্রুপ অনুযায়ী নির্ধারিত শ্রেণিগুলো উল্লেখ করা থাকবে।
2. বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম এবং মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
3. বিদেশি শিক্ষার্থীরা প্রথম থেকে দ্বাদশ শ্রেণি (Class I–XII) পর্যন্ত সিঙ্গিং (Singing) বিভাগে নিজেদের জন্য নির্ধারিত গ্রুপ (D ও E)-এ অংশগ্রহণ করতে পারবে।
4. প্রত্যেক শিক্ষার্থী প্রতি আসরের জন্য মাত্র একবার রেজিস্ট্রেশন করতে পারবে। একজন শিক্ষার্থী যে কয়টি বিভাগেই অংশগ্রহণ করুক না কেন, সব বিভাগের জন্য একটি রেজিস্ট্রেশনই যথেষ্ট।
নিয়ম ও নির্দেশিকা
সাধারণ নির্দেশনা
-
প্রত্যেক প্রতিযোগী যে শ্রেণিতে (Class) বর্তমানে অধ্যয়নরত, প্রতিটি বিভাগে তাকে সেই শ্রেণির গ্রুপেই অংশগ্রহণ করতে হবে।
-
একজন শিক্ষার্থী একাধিক বিভাগে অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি বিভাগের জন্য আলাদা নিয়ম রয়েছে, যা সংশ্লিষ্ট বিভাগের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
-
প্রতিযোগিতার দিন অবশ্যই রেজিস্ট্রেশনের QR কোড সঙ্গে আনতে হবে। QR কোডটি প্রিন্ট করা কপি অথবা মোবাইল ফোনে দেখানো যাবে।
-
বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। স্কুল সমন্বয়কারী (School Coordinators) প্রতিটি অংশগ্রহণকারী স্কুলের জন্য একজন করে সমন্বয়কারী (Coordinator) থাকবেন।
গ্রুপ ড্যান্স (Group Dance) দলের সদস্যদের বাদ্যযন্ত্র অথবা ব্যবহৃত মিউজিক ট্র্যাক সমন্বয়কারীদের সভায় জমা দিতে হবে।
আচরণবিধি
-
প্রতিযোগিতার প্রতিটি পর্বে সততা বজায় রাখতে হবে। কোনো ধরনের নকল, নোট বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না।
-
সহ-প্রতিযোগী, স্বেচ্ছাসেবক এবং বিচারকদের সঙ্গে সর্বদা সম্মানজনক আচরণ করতে হবে।
-
পরীক্ষা ও প্রতিযোগিতা পরিচালনাকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের (Invigilators) সকল নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে।
-
অভিভাবক ও শিক্ষকরা কোনোভাবেই পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না।